সাংবাদিক গৌরী লঙ্কেশ কে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটি স্মরন সভা করলেন উত্তর দিনাজপুর জেলার প্রেস ক্লাবের সদস্যরা।
প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অলিপ মিত্র, সভাপতি কৌশিক সেন, প্রবীন সাংবাদিক বিশ্বনাথ সিংহ সহ প্রায় সব সদস্য এদিন সন্ধ্যায় রায়গঞ্জ শহরের দেহশ্রীমোড়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি এদিন এই সন্ধ্যায় স্মরন সভায় বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর আক্রমণের যে ঘটনা উঠে এসেছে তার তীব্র ধিক্কার জানান ক্লাব সদস্যরা।